০৩:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

বালাঘাটায় দৃষ্টিনন্দন মডেল মসজিদের উদ্বোধন

দেশের প্রতিটি জেলা ও উপজেলায় নির্মাণাধীন ৫৬৪ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে চতুর্থ পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরই ধারাবাহিকতায় সোমবার সকালে বান্দরবান পৌরসভার বালাঘাটা পুলিশ লাইন্স সংলগ্ন সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধান অতিথি হিসেবে গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি সংযুক্ত থেকে সারা দেশে ৪র্থ পর্যায়ে ৫০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনের অংশ হিসেবে বান্দরবান সদর উপজেলা মডেল মসজিদ উদ্বোধন করা হয়।

দৃষ্টিনন্দিত বান্দরবান সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে ব্যয় হয়েছে ১২ কোটি ৫৪ লাখ টাকা, যা বাস্তবায়নের দায়িত্ব ছিলো গণপূর্ত বিভাগের। তিন তলা ফাউন্ডেশন তিন তলা ভবনে নিচ তলা ১২ হাজার ১৬৮ বর্গফুট, দ্বিতীয় তলা ৭ হাজার ৮২৫ বর্গফুট এবং তৃতীয় তলা ৭ হাজার ৮২৫ বর্গফুট পরিমাপের।

বান্দরবান ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে নব নির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে বান্দরবান প্রান্তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক মো. লুৎফর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নার্গিস সুলতানা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. মোজাম্মেল হক বাহাদুর, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শর্মী চাকমা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম শহীদুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি মো. আলী, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা এবং বিভিন্ন মসজিদ থেকে আশা ইমাম অতিথি ও স্থানীয় জনসাধারণ।

বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলায় নির্মাণাধীন ৫৬৪ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে একই দিন একযোগে সারাদেশে চতুর্থ পর্যায়ে মোট ৫০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হয়। সারাদেশে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে মোট ১৫০ টি উদ্বোধন করা হয়েছে যা এখন ২০০ তে দাঁড়ালো।

ট্যাগ :
জনপ্রিয়

শহিদনগর এম. এ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা

বালাঘাটায় দৃষ্টিনন্দন মডেল মসজিদের উদ্বোধন

প্রকাশিত : ০৭:০৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩