০২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

বাগেরহাটের ফকিরহাটে ১৮৬ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ট্যাব বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিস আয়োজিত অনুষ্ঠানে এসব ট্যাব বিতরণ করা হয়।

মাধ্যমিক পর্যায়ের ৩১টি স্কুলের নবম ও দশম শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় রোল নম্বরধারীদের মাঝে এসব ট্যাব বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারুফা বেগম নেলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ।

অনুষ্ঠানের প্রধান অতিথি স্বপন দাশ বলেন, সরকার প্রধানের নেতৃত্বে আমরা ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আগামীতে যারা দেশকে নেতৃত্ব দেবে তাদের প্রযুক্তি নির্ভর দক্ষ মানুষ হিসেবে তৈরি করতে আজকে এসব ট্যাব বিতরণ করা হলো।

এদিকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এসব ট্যাব পেয়ে দারুণ খুশি মেধাবী শিক্ষার্থী, তাদের অভিভাবক ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা।

ফকিরহাট মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. আছাদুজ্জামান জানান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এ উপহার শিক্ষার্থীদের শিখনে সহায়ক ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারি – বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয়

শহিদনগর এম. এ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

প্রকাশিত : ০৯:৫৩:২৬ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩