এইযে দেহুইন সেমাই, চিনি , তেল , চাইল, ডাইল,সাবান, অনেককিছু। আমরা ঈদে এতো কিছু কিনমো কেমনে বাবা, আমাগোর কি আর হেই সামর্থ আছে! এই দুই তিন বছর ধইরা আমিনুল বেডা আমাগো দেখতাছে। যাইক (যাই হোক) এইবার ভালো ঈদ কাটবো আমাগোর। আমিনুল বেডা আমাগো বিপদে আপদে সবসোম দেহে ( সব সময় দেখে) আল্লাহ তারে আরও বড় কইরা দিক, মনের আশা পূরণ করুক।
এমন কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন আসমা খাতুন (৭৫) নামের এক বৃদ্ধা মহিলা।
গাজীপুর শ্রীপুরে ৩ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল থেকেই উপজেলার গাজীপুর ইউনিয়নের হাজী মার্কেটে এলাকায় হত দরিদ্র অসহায়, নিম্ন আয়ের মানুষের উপচেপড়া ভিড়। ঈদের পর্বে কিছু উপহার পাবে এমন আশায় আনন্দ তাদের চোখে মুখে!
সকাল ৮ টাই হাজী প্রি-ক্যাডেট স্কুল মাঠে সমগ্র ইউনিয়ন থেকে আসা এসব পরিবারের মাঝে, গাজীপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী, উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক, হাজী পিভিসি পাইপ এন্ড পাম্প কোম্পানির স্বত্তাধিকারী আলহাজ্ব মোঃ আমিনুল ইসলামের আয়োজন ও তত্ত্বাবধানে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
যুবলীগ নেতা জুয়েল রানা ও ওমর ফারুকের সঞ্চালনায় অসহায় মানুষের আস্থা ও ভালোবাসা ঠিকানা,হাজারো তারুণ্যের প্রতীক, আলহাজ্ব মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশে আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক আলহাজ্ব এ্যাড. মোঃ জামিল হাসান দুর্জয় ।
ঈদ সামগ্রী নিতে আসা সুবিধা বঞ্চিত নারী পুরুষ এসব ঈদ সামগ্রী পেয়ে খুশিতে আবেগপ্রবণ হয়ে পড়েন। এসময় আর্থিক অসচ্ছল দরিদ্র মানুষেরা তাদের আস্থা ও চাওয়া পাওয়ার কেন্দ্র মানবিক মানুষ আলহাজ্ব আমিনুল ইসলামের মাথায় হাত বুলিয়ে দোয়া করে দেন।
এ সময় আমিনুল ইসলাম বলেন, ঈদ মানে আনন্দ। এই আনন্দ ভাগাভাগি করে নিতে আমার গাজীপুর ইউনিয়ন বাসীদের মধ্যে গরিব, দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণের উদ্যোগ নিয়েছি। প্রতিবছরের ন্যায় এবারও ৩ হাজার পরিবারে কাছে অত্যন্ত যত্নসহকারে আপনাদের মাঝে এই ঈদ উপহার পৌঁছে দেওয়া হবে। পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত আরো অন্যান্য সহযোগিতার কার্যক্রম অব্যাহত থাকবে।
মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গিকার নিয়ে এবং সকল কে সাথে নিয়ে ২ নং গাজীপুর ইউনিয়নকে একটি স্মার্ট ও বসবাস যোগ্য আধুনিক ডিজিটাল উন্নয়নশীল মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে দোয়া ও সার্বিক সহযোগিতা চাই।।
উল্লেখ্য বিগত বছরে ২১ সালে দুই ঈদে ৪ হাজার ২২ সালে তা ৫ হাজারে উন্নীত করা হয়েছিল। ইনশাআল্লাহ আগামীতে এ উপহার সামগ্রী আরও বেশি পরিবারের মধ্যে বিতরণ করা হবে।
এসময় শ্রীপুর উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট জাহাঙ্গীর আলম সিরাজী, গাজীপুর জেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জজ্, গাজীপুর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি শেখ মাসুদ পারভেজ জুয়েল, গাজীপুর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি সাদেক মিয়াসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।




















