০১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিল, মায়েরটা বৈধ

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সাবেক মেয়র জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিল হলেও তার মায়ের মনোনয়নপত্র বৈধ বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। রোববার, ৩০ এপ্রিল জেলা শহরের রথখোলা এলাকায় বঙ্গতাজ মিলনায়তনে অবস্থিত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

তিনি জানান, জাহাঙ্গীর আলমের অন্যান্য তথ্য সঠিক রয়েছে। তবে তার ব্যাংকের একটি স্টেটমেন্ট সমস্যার কারণে মনোনয়ন বাতিল হয়েছে। তবে যেহেতু সময় আছে। তার আপিল করার সুযোগ রয়েছে।

এর আগে জাহাঙ্গীর সিটি কর্পোরেশন নির্বাচনের আওয়ামী লীগের কাছে নৌকা প্রতীক চেয়ে আবেদন করে। তবে দল তাকে মনোনয়ন না দিলে সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দেন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আজ সকাল থেকেই গাজীপুর সিটি নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই চলছে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৮ মে। প্রতীক বরাদ্দ হবে ৯ মে। আগামী ২৫ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

গত বৃহস্পতিবার বেলা ৩টার দিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন জাহাঙ্গীর আলম।

বিজনেস বাংলাদেশ /  হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিল, মায়েরটা বৈধ

প্রকাশিত : ১১:০২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩