০৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

সাজাপ্রাপ্ত ৫ মামলার ওয়ারেন্ডভূক্ত আসামী গ্রেফতার

গাজীপুরের কালীগঞ্জে মোমেন মোড়ল (৪২) নামের সাজাপ্রাপ্তসহ ৫ মামলার ওয়ারেন্ডভূক্ত এক আসামীকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি পাসপোর্ট ও আরো একটি নতুন পাসপোর্টের ফটোকপিসহ মালেশিয়া যাওয়ার বেশ কিছু কাগজপত্র উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (০৯ মে) দুপুরে তাকে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে সোমবার (০৮ মে) দিবাগ রাতে রাজধানী ঢাকার উত্তর খান থানার দোবাদিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম।

গ্রেফতারকৃত মোমেন উপজেলার মোক্তারপুর ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত আলী আকবরের ছেলে। তিনি উত্তর খান থানার দোবাদিয়া এলাকায় এক রুমের একটি বাসা ভাড়া নিয়ে স্থানীয়ভাবে অটোরিকসা চালাতো। সেখানে মাঝে মধ্যে তার স্ত্রী বেড়াতে যেত।

এসআই সাইফুল ইসলাম বলেন, মোমেন মোড়ল ২৫ লক্ষ টাকা আত্মসাতের একটি মামলায় সাজাপ্রাপ্ত। এছাড়াও কালীগঞ্জ থানায় তার বিরুদ্ধে করা আরো ৪টি মামলার ওয়ারেন্ড ছিল। তিনি মালেশিয়া যাওয়ার জন্য সকল কাপজপত্র সম্পন্ন করেছিল। চলতি মাসের কোন এক সময় চলে যাওয়ার পায়তারা করছিল। কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। পরে তাকে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এসআই আরো বলেন, এ সময় তার কাছ থেকে একটি পাসপোর্ট ও আরো একটি নতুন পাসপোর্টের ফটোকপিসহ মালেশিয়া যাওয়ার বেশ কিছু কাগজপত্র জব্দ করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

দিনাজপুর সদরে ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেড় লক্ষ টাকা জরিমানা

সাজাপ্রাপ্ত ৫ মামলার ওয়ারেন্ডভূক্ত আসামী গ্রেফতার

প্রকাশিত : ০৩:০০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩