১২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

দেশীয়অস্ত্র উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন আসলাম হোসেন

ব্রাহ্মণবাড়িয়া জেলার ৯ টি থানার মধ্যে এপ্রিল ২০২৩ খ্রিঃ মাসে দেশীয় অস্ত্র উদ্ধার করায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসলাম হোসেন।

সোমবার ব্রাক্ষণবাড়িয়ার পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে এপ্রিল ২০২৩ খ্রিঃ মাসে সর্বমোট ১ হাজার ৪২টি দেশীয় অস্ত্র উদ্ধার করায় সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেনকে জেলার শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত হন।

অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসলাম হোসেনের নিকট শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের সম্মাননা স্মারক ও পুরষ্কার তুলে দেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। এসময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি)মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোজাম্মেল হক রেজা,অতিরিক্ত পুলিশ সুপার নবীনগর সার্কেল মোঃ সিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস কামরুল ইসলামসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জানতে চাইলে সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন বলেন, মাননীয় পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়া মহোদয়ের সার্বিকদিক-নির্দেশনায় সরাইল থানার বিভিন্ন ইউনিয়ন হইতে এসকল দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আমার এই পুরস্কার প্রাপ্তিতে সহযোগিতা করার জন্য সরাইল থানার সকল অফিসার ফোর্স সহ থানার সকল পুলিশ সদস্য, সরাইলবাসী ও সকল শুভাকাঙ্খীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

দেশীয়অস্ত্র উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন আসলাম হোসেন

প্রকাশিত : ০৬:০৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩