০৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

গাসিক নির্বাচনে প্রতীক পেয়েছেন মেয়র প্রার্থীরা

গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। মঙ্গলবার নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বরাদ্দকৃত প্রতীক অনুযায়ী, আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আজমত উল্লাহ খান পেয়েছেন নৌকা, জাতীয় পার্টির মেয়র প্রার্থী এম এম নিয়াজউদ্দিন লাঙ্গল, ইসলামী আন্দোলন বাংলাদেশ মেয়রপ্রার্থী গাজী আতাউর রহমান হাতপাখা, গণফ্রন্টের আতিকুল ইসলাম মাছ এবং জাকের পার্টির মো. রাজু আহমেদ গোলাপফুল প্রতীক পেয়েছেন।

এছাড়াও স্বতন্ত্র মেয়র প্রার্থী ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়দা খতুন পেয়েছেন টেবিল ঘড়ি প্রতীক। অপর দুই স্বতন্ত্র প্রার্থী সরকার শাহানুর ইসলাম পেয়েছেন হাতি এবং মো. হারুন আল রশীদ পেয়েছেন ঘোড়া।

জানা গেছে, সোমবার (৮ মে) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মেয়র পদে একজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৩৭ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। তবে সংরক্ষিত নারী কাউন্সিলর পদের কেউ তাদের প্রার্থিতা প্রত্যাহার করেননি। এতে করে নির্বাচনে চুড়ান্তভাবে মেয়র পদে আট জন সাধারণ কাউন্সিলর পদে ২৩৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭৭ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এদিকে বেলা সাড়ে ১১’টায় স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন প্রতীক নিতে আসেন। এ সময় সঙ্গে তার ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ছিলেন।

প্রতীক পাওয়ার পর জায়েদা খাতুন জানান, লটারিতে টেবিল ঘড়ি প্রতীক পেয়েছি। গাজীপুর সিটি করপোরেশনের সবার কাছে ভোট চাই। আমি লড়াই করছি জনগণের জন্য। আমার সঙ্গে সিটি করপোরেশনের জনগণ রয়েছে।

তফসিল অনুযায়ী, আগামী ২৫ মে দেশের বৃহত্তম গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যানুযায়ী, গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৮৪ হাজার ৩৬৩। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯৪ হাজার ৫৩৩, নারী ভোটার ৫ লাখ ৮৯ হাজার ৮১২ ও হিজড়া ভোটার ১৮ জন।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

দিনাজপুর সদরে ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেড় লক্ষ টাকা জরিমানা

গাসিক নির্বাচনে প্রতীক পেয়েছেন মেয়র প্রার্থীরা

প্রকাশিত : ০৬:১৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩