০৫:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

হাটহাজারীতে পাহাড় কাটার দায়ে ইটভাটা মালিককে ২ লাখ টাকা জরিমানা

হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নে পাহাড় কাটার অভিযোগে এক ইটভাটা মালিককে ২ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।বুধবার বিকাল ৫ টার দিকে মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকায় অভিযান চালিয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম এই জরিমানা করেন। স্থানীয় বিভিন্ন অভিযোগের ভিত্তিতে পাহাড় কাটার স্থানটি পরিদর্শনে দেখা যায়, ইটভাটা কোম্পানি এমবিসি’র নিকটবর্তী একটি পাহাড় কেটে মাটি স্তুপ করে রাখা হয়েছে। পাহাড় কাটার ঘটনা আড়াল করতে কাটা অংশে কালো রঙ মেরে দেওয়া হয় এবং গাছের চারা রোপন করা হয়।

অভিযুক্ত মোঃ হেলাল উদ্দিন, পিতা- হাজী শহর মিয়া, মুরাদপুর চারিয়া, মির্জাপুর তার অপরাধ স্বীকার করেন। সরেজমিন প্রাপ্ত তথ্য প্রমাণাদি ও অভিযুক্তের স্বীকারোক্তির প্রেক্ষিতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী অভিযুক্তকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম বলেন পরিবেশ রক্ষায়, বিশেষ করে পাহাড় রক্ষায় উপজেলা প্রশাসন, হাটহাজারী নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতে এ ধরনের অপতৎপরতায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো বলেন প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি পরিবেশ রক্ষায় সকল নাগরিককে সচেতন হতে হবে। অন্যথায় অদূর ভবিষ্যতে আমরা পরিবেশ বিপর্যয়ের মুখোমুখি পড়বো।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে চারটিতে ধানের শীষ এবং একটিতে শাপলা কলি বিজয়ী

হাটহাজারীতে পাহাড় কাটার দায়ে ইটভাটা মালিককে ২ লাখ টাকা জরিমানা

প্রকাশিত : ১১:৪১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩