গাজীপুরের শ্রীপুরে মামাতো বোনের বাসার সরঞ্জাম নিতে এসে এমসি বাজার এলাকায় ঢাকা মেট্রো- ট ১৫-৬৯৮৬ নম্বরের বালুভর্তি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে নয়ন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে । বৃহস্পতিবার ১১ মে সকালে উপজেলার এমসি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহ গামী লেনে এ ঘটনা ঘটে।
নিহত নয়ন (২৫) সুনামগঞ্জে সদর থানা, বৈশারপাড় এলাকার মোঃ কামাল খানের ছেলে। নিহতের পরিবার ঢাকার দক্ষিণ খান থানা এলাকায় ভাড়া থাকতেন। নিহত নয়ন(১৫) ঢাকা দক্ষিণ খান থানার এশিয়ান গেইট এলাকায় একটি জুনিয়র স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
নিহতের বোন জামাই মুক্তার হোসেন আজকের বিজনেস বাংলাদেশকে জানান যে,সে দীর্ঘদিন ধরে স্ত্রী (নিহতের মামাতো বোন) কে নিয়ে নয়নপুর এলাকায় বসবাস করে স্থানীয় ডেকু গার্মেন্টসে কাজ করতেন। চাকরি চলে যাওয়ায় ঢাকা যাওয়ার জন্য প্রস্তুতি নেয় তারা পরবর্তীতে আসবাবপত্র নিতে সহযোগিতা করতে ঢাকা থেকে তার শেলক নয়নকে বাড়ি নিয়ে আসে। আসবাবপত্র নিতে যাবার সময় এমসি বাজারে পানি পানের কথা বলে রাস্তা পারাপারের সময় প্রথমে একটি মোটরসাইকেল ধাক্কা দিলে পড়ে যায় এবং মোটরসাইকেলের পিছনে থাকা বালুভর্তি ট্রাক তাকে চাপ দিলে চাকার নিচে পিষ্ট হয়ে সে ঘটনাস্থলেই মারা যায়। ঘটনাস্থলের পাশেই স্থানীয় দোকানদার আরিফুল জানান রাস্তা ফাঁকা থাকায় এক মোটরসাইকেল প্রথমে ছেলেটিকে ধাক্কা দেয় পরে ছেলেটি উঠে দাঁড়ানোর চেষ্টা করলে না পেরে পরে যায় তখনই বেপরোয়া গতিতে আসা একটি বালুভর্তি ট্রাক পিষ্ট করে চলে যায়। সকলে মিলে ট্রাকটি আটক করে এবং পুলিশকে খবর দেয়।
ঘটনার বিষয়ে মাওনা হাইওয়ে থানায় কর্মরত সাব ইন্সপেক্টর (এস আই) আমজাদ হোসেন আজকের বিজনেস বাংলাদেশকে বলেন ঘটনার বিষয়ে আমরা জানার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিম কে উদ্ধার সহ ঘাতক ট্রাক যার নাম্বার ঢাকা মেট্রো-টঃ ১৫-৬৯৮৬ আটক করি। এ বিষয়ে ঘটনার পরপরই নিহতের ভাই শফিকুল (২২) বাদী হয়ে এজাহার দায়ের করেন। বর্তমান মামলার কাজ প্রক্রিয়াধীন তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিজনেস বাংলাদেশ/ হাবিব




















