১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

পাকিস্তানের পরিস্থিতির জন্য সেনাপ্রধানকে দায়ী করলেন ইমরান খান

জামিন পাওয়ার পর আদালত কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইমরান খান দেশের পরিস্থিতির জন্য সেনাপ্রধান জেনারেল সৈয়দ অসীম মুনিরকে দায়ী করেছেন।
ইমরান খান বলেন- নিরাপত্তা প্রতিষ্ঠান নয়, শুধু একজন মানুষ, সেনাপ্রধান। সেনাবাহিনীতে গণতন্ত্র নেই। দেশে এখন যা ঘটছে তাতে সেনাবাহিনী অপমানিত হচ্ছে।

তিনি বলেন, একজন লোক ভয় পায় যে, আমি যখন ক্ষমতায় আসব তখন তাকে তার পদ থেকে সরিয়ে দেব। কিন্তু আমি এমন কিছু করব না।
এর আগে দুই সদস্যের ইসলামাবাদ হাইকোর্ট বেঞ্চ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানের দুই সপ্তাহের জামিন মঞ্জুর করেন। পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরানের গ্রেফতারকে ‘অবৈধ ও বেআইনি’ ঘোষণার পরদিন হাইকোর্টের এই আদেশ দেয়।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

পাকিস্তানের পরিস্থিতির জন্য সেনাপ্রধানকে দায়ী করলেন ইমরান খান

প্রকাশিত : ০৮:৪৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩