ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রশংসায় ভাসছে সরাইল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আসলাম হোসেন। দেশীয় অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখে ২০২৩ সালের এপ্রিল মাসে ওসি আসলাম হোসেন জেলার শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসারের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। গত ৮ মে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন তাকে শ্রেষ্ঠত্বের এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন। বিভিন্ন কৌশলে ১ হাজার ৪২টি দেশীয়অস্ত্র উদ্ধার করায় তাকে এ সম্মাননা দেওয়া হয়।
এরপর থেকে গত এক সপ্তাহে উপজেলা বিভিন্ন এলাকা ও গ্রাম থেকে দেশীয় অস্ত্র, মাদক কারবারি, বিভিন্ন মামলার আসামি, মাদক সেবনকারীসহ গ্রেপ্তার করে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে, অপরাধীদের কাছে থানা পুলিশ এখন মূর্তিমান আতঙ্ক। এ সম্পর্কিত কিছু স্থির চিত্র থানার ফেসবুক পেইজে পোস্ট করেন। এরপর পরই উপজেলার নানা শ্রেণি পেশার মানুষ সরাইল থানার কর্মরতদের প্রশংসা করে ব্যাপক কমেন্ট, শেয়ার ও লাইক দিচ্ছেন। এ সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে।
রবিবার দুপুরে ওই পেইজটি ভিজিট করে এসবের সত্যতা পাওয়া যায়। পুলিশের এই কর্মকর্তার প্রশংসা করে স্থানীয় সাংবাদিক আব্দুল আওয়াল খান বলেন, সরাইল থানায় যোগদানের পর থেকে তিনি এলাকার শান্তি শৃঙ্খলা নিশ্চিত ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে একের পর এক যে অভিযান পরিচালনা করছেন তা সত্যই প্রশংসার দাবি রাখে।
এ বিষয়ে জানতে চাইলে সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন বলেন, জনগণ পুলিশের বন্ধু, জনগণের সেবায় পুলিশের মুখ্য দায়িত্ব। তিনি আরো বলেন, যেদিন থেকে পুলিশের ইউনিফর্ম গায়ে দিয়েছি সেদিন থেকেই জনগণের সেবায় নিজেকে নিবেদিত রেখেছি পাশাপাশি পুলিশ ডিপার্টমেন্টের একক অর্জন বলে কোন কথা নেই যা কিছু অর্জন হয় তা আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় সম্ভব হয় তবে সেখানে ডিপার্টমেন্টের ঊর্ধ্বতনদের নির্দেশনা থাকে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বিজনেস বাংলাদেশ/ হাবিব




















