এ প্রজন্মের সম্ভাবনাময় কণ্ঠশিল্পী সুমন খান রানা। ২০১৮ সালে ‘অনন্যা মিষ্টি মেয়ে’ অ্যালবাম প্রকাশের মাধ্যমে সঙ্গীতে আত্নপ্রকাশ করেন তিনি। এরপর বেশকিছু গান করলেও অনেক দিন নতুন গানে ছিলেন না তিনি।
বিরতি পেরিয়ে এ গায়ক নিয়ে এলেন ‘বেদের মেয়ে জোছনা-Unexpected’ শিরোনামের গান-ভিডিও। এর কথা ও সুর করেছেন গায়ক নিজেই। গানটিতে রানার সঙ্গে মডেল হয়েছেন সোনিয়া। ভিডিও পরিচালনা করেছেন সাব্বির। কোরিওগ্রাফি করেছেন হাবিব।
জানা গেছে, রানার নতুন গানের মিউজিক ভিডিও দেশের শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের মিউজিক ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।
এ প্রসঙ্গে সুমন খান রানা বলেন, ‘দীর্ঘ সময় পার শ্রোতা-দর্শকদের মাঝে নতুন গান নিয়ে ফিরেছি। গানটি অনেক দিন ধরেই রেকর্ডিং করে ভিডিওর জন্য অপেক্ষা করছিলাম। অবশেষে অপেক্ষার অবসান। সময়ের দর্শক চাহিদার কথা রেখেই গান-ভিডিও নির্মিত হয়েছে। আশা করছি, দর্শকদের গানটি পছন্দ হবে।
গানের ভিডিও লিংক’https://www.youtube.com/watch?v=HEYPUbK7K50
















