০৬:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

শনিবার ২ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটওভার ব্রিজের নির্মাণ কাজের জন্য আগামী শনিবার (২০ মে) দুই ঘণ্টার জন্য বন্ধ থাকবে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক। ওই দিন ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত নিরাপত্তাজনিত কারণে দেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত এ সড়ক বন্ধ থাকবে। চট্টগ্রাম সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন ।

নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, শনিবার সীতাকুণ্ড উপজেলার আরআর টেক্সটাইল মিলস এলাকায় নির্মাণাধীন ফুটওভার ব্রিজের ডেকবিম স্থাপন করা হবে। ওইদিন দুই ঘণ্টার জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ থাকবে। এর আগে গত শনিবার (১১ মে) ডেকবিমটি বসানোর কথা ছিল। তবে ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে তখন বিম বসানো যায়নি।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

দেবিদ্বারের বারুর গ্রামে অগ্নিকাণ্ডের আতঙ্কে হিন্দু সম্প্রদায়

শনিবার ২ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

প্রকাশিত : ০৯:৩৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩