দিনাজপুরের চিরিরবন্দরে বজ্রপাতে আহসান হাবীব নামে এক যুবকের মৃত্যু ও এক কিশোর গুরুতর আহত হয়েছে। এ ঘটনাটি ২১ মে রবিবার বিকেল সাড়ে ৫ টায় উপজেলার পুনট্রি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে ঘটেছে।
স্থানিয় সুত্রে জানা গেছে, উপজেলার গোবিন্দপুর গ্রামের মোজাম্মেল হকের বড়ছেলে আহসান হাবিব (২৯) ও ছোটছেলে নাহিদ (১২) তাদের চাচা আনারুল ইসলামের গরু খুঁজতে পার্শ্ববর্তি কেশবপুর নামক স্থানে গেলে আকস্মিক বজ্রপাতে বড়ভাই আহসান হাবিব ঘটনাস্থলেই নিহত হয় ও ছোটভাই নাহিদ গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত আহত ছোটভাইকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ সংবাদ পরিবারের সদস্যরা জানতে পারলে কান্নায় ভেঙ্গে পড়ে ও তাদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বজলুর রশিদ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ নুরে কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিজনেস বাংলাদেশ/ হাবিব




















