০২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

কূটনীতিকদের প্রটোকলে বড় পরিবর্তন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

কূটনীতিকদের প্রটোকলে বড় পরিবর্তন নেই, শুধু সড়কে পুলিশের বদলে আনসার থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার (২৭ মে) গণমাধ্যমে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, কোনো দূতাবাস যদি মনে করে তাদের এসকর্ট সুবিধা দরকার তাহলে তারা সেখান থেকে সেই সুবিধা নিতে পারবে। একজন পুলিশ কমান্ডারের নেতৃত্বে তাদের এসকর্ট সুবিধা দেওয়া হবে।

তিনি আরও বলেন, ২০১৩ সালে আগুন সন্ত্রাসের পরিপ্রেক্ষিতে কয়েকজন রাষ্ট্রদূতকে বাইরে চলাফেরার সময় পুলিশ সদস্যদের সমন্বয়ে সার্বক্ষণিক এসকর্ট সুবিধা দেওয়া হতো।

গত ১৪ মে এক আকস্মিক সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত ও সৌদি আরবের রাষ্ট্রদূতদের স্থায়ী এসকর্ট সুবিধা প্রত্যাহার করে নেওয়া হয়। ওইদিন সকাল ৬টার দিকে পুলিশের তরফে মার্কিন দূতাবাসকে জানানো হয়।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

কূটনীতিকদের প্রটোকলে বড় পরিবর্তন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৫:২৩:০১ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩