০৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

পশ্চিমারা আমাদেরকে পরমাণু অস্ত্র মোতায়েনে বাধ্য করেছে : বেলারুশ

পশ্চিমা দেশগুলো তাদের সামনে রাশিয়ার কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েন করা ছাড়া আর কোনো বিকল্প রাখেনি বলে মন্তব্য করেছেন বেলারুশের নিরাপত্তা পরিষদের সচিব আলেকজান্ডার ভলফোভিচ।

সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বেলারুশের নিরাপত্তা পরিষদের সচিব বলেন, পশ্চিমাদের কারণেই বেলারুশ নিজেদের মাটিতে রাশিয়ার পরমাণু অস্ত্র মোতায়েন করতে বাধ্য হয়েছে।
১৯৯০ সালের দিকে সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে বেলারুশ স্বাধীন হয় এবং তারপর এই প্রথম দেশটিতে রাশিয়ার পরমাণু অস্ত্র ফিরল।

বেলারুশের নিরাপত্তা পরিষদের সচিব বলেন, ১৯৯০ সালের দিকে যখন বেলারুশ থেকে রাশিয়ায় পরমাণু অস্ত্র ফেরত পাঠানো হয় তখন আমেরিকা বেলারুশকে নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছিল এবং তখন দেশের ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি। কিন্তু এখন সবকিছুই বদলে গেছে। বেলারুশের মাটিতে কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েন করা হয়েছে কৌশলগত যুদ্ধের একটি পদক্ষেপ হিসেবে।

সম্প্রতি, ইউক্রেনের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেংকো জানিয়েছেন, তার দেশে রাশিয়ার কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েনের কাজ শুরু হয়ে গেছে।

সূত্র : রয়টার্স।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

পশ্চিমারা আমাদেরকে পরমাণু অস্ত্র মোতায়েনে বাধ্য করেছে : বেলারুশ

প্রকাশিত : ০৮:৫০:৫১ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩