কুমিল্লা জেলাধীন বুড়িচং উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে গতকাল সকাল ১১ঘটিকায় জন স্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে বুড়িচং জাতীয় পুষ্টি সপ্তাহ -২০২৩ উদযাপিত হয়েছে। উক্ত জাতীয় পুষ্টি সপ্তাহ -২০২৩ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মীর হোসেন মিঠুর পরিচালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মধ্যে বক্তব্য রাখেন আবু তাহের চেয়ারম্যান, ওমর ফারুক চেয়ারম্যান, হাজী বিল্লাল হোসেন চেয়ারম্যান, সাহেব আলী চেয়ারম্যান, এড, ইস্কান্দার আলী আমির ভূইয়া চেয়ারম্যান, ইন্জি. জয়নাল আবেদীন চেয়ারম্যান,আবদুল করিম চেয়ারম্যান, আবুল কাশেম চেয়ারম্যান। তাছাড়া ও অনুষ্ঠানে বুড়িচং উপজেলার সকল ইউনিয়নের মধ্যে পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আবুল মনসুর মজুমদার ৪৫ দিনের জন্ম নিবন্ধন ক্যাম্পেইন এর লক্ষ অর্জনে প্রথম হওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ হতে ১ম স্থানের শুভেচ্ছা স্মারক উপহার গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক লাকী বেগম,রত্মাদাস। আরো যারা জন্ম নিবন্ধন, জন্ম -মৃত্যু লক্ষ্য মাত্রা অর্জনের কারণে শুভেচ্ছা স্মারক উপহার গ্রহণ করেন ইউনিয়ন সচিব লিয়াকত আলী,সচিব মিজানুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন সচিব হাজী জাহাঙ্গীর আলম, মার্জানা বেগম, স্বাস্থ্য সহকারী পারভীন, সচিব জাবেদ, সচিব খাবির উদ্দিন, সচিব আব্দুর রহমান ভূইয়া, উপজেলা স্বাস্থ্য সহকারী রাসেল, মাসুদসহ উপজেলা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ডাক্তার মীর হোসেন মিঠু তার বক্তব্যে বলেন যদি কোন শিশুর জন্ম নিবন্ধন না থাকে টিকা দেয়া হবে না। এব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন।
১০:৪৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
বুড়িচংয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ -২০২৩ উদযাপন
-
শামীম হোসেন ,বুড়িচং - প্রকাশিত : ০৭:৫০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
- 60
ট্যাগ :
জনপ্রিয়




















