১০:৪৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

শাহজাদপুরে কৃষকদের মাঝে রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে স্থানীয় ক্ষুদ্র  ও প্রান্তিক ১৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে উফসী রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন এর সভাপতিত্বে এবং শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জেরিন আহমেদ এর পরিচালনায় বিনামূল্যে উফসী রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, ২০২২-২৩ অর্থ বছরের খরিপ-২/২০২৩-২৪ মৌসুমে উফসী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসুচীর আওতায় উপজেলায় বিনামূল্যে ১৫০ জন কৃষককে ৫ কেজি করে উফসী রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএমপি সার ও ১০ কেজি এম ও পি সার বিতরণ করা হয়।
উক্ত বিতারণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. লিয়াকত আলী, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা নররনবী খান ও বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রমুখ।
ট্যাগ :
জনপ্রিয়

যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ২০ সদস্যকে পুরস্কার প্রদান

শাহজাদপুরে কৃষকদের মাঝে রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ

প্রকাশিত : ০৮:০১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩