১১:৩২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

টাঙ্গাইলে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

টাঙ্গাইল জেলায় পাঁচ লাখ ২৬ হাজার ৫৯৬ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম শুরু করতে যাচ্ছে জেলা স্বাস্থ্য বিভাগ। বুধবার সকালে জেলা সিভিল সার্জনের সভাকক্ষে গণমাধ্যমকর্মীদের সাথে অবহিতকরণ সভার মাধ্যমে এ তথ্য জানান টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন।

তিনি জানান, আগামী ১৮ জুন টাঙ্গাইল জেনারেল হাসপাতালে জেলা পর্যায়ে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের উদ্বোধন করা হবে। ছয় থেকে ১১ মাস বয়সি ৬০ হাজার ১৫৯ শিশুর মধ্যে একটি করে নীল রঙের ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সি চার লাখ ৬৬ হাজার ৪৩৭ শিশুর মাঝে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। পরিচালিত কার্যক্রমে প্রত্যেকটি ওয়ার্ডে ৮টি করে ও জেলায় মোট তিন হাজার ১০টি কেন্দ্রে সাত হাজার ২৩৭ জন কর্মী নিয়োজিত থাকবেন। প্রত্যেকটি কেন্দ্রে সহজে চেনার জন্য পুষ্টি পতাকা টাঙানো থাকবে।

এসময় সিভিল সার্জন অফিসের জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট আব্দুল হামিদ মিয়া, মেডিকেল অফিসার ডা. শিমু সাহা, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সিভিল সার্জন অফিসের সুপারিনটেনডেন্ট সোলায়মান হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

রংপুরে ভোটের পরিবেশ সুরক্ষিত রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার

টাঙ্গাইলে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

প্রকাশিত : ১২:৫৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩