খুলনা ও বরিশাল সিটি এবং তারাকান্দা উপজেলায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী বিজয়ী হওয়ায় ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার (১৩জুন) উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল পৌর শহরের বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে অচিন্তপুর ইউনিয়নের শাহগঞ্জ বাজারে গিয়ে শেষ হয়। আনন্দ মিছিল শেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করার জন্য অঙ্গিকার করেন ছাত্রলীগের নেতাকর্মীসহ নানা পেশার জনগণ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা। তিনি বলেন, দুই সিটিতে ও প্রতিবেশী তারাকান্দা উপজেলায় নৌকা বিজয়ী হয়েছে। আগামী সংসদ নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে নৌকাকে বিজয়ী করতে একতাবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আলী ইকরাম রনি। সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাসিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মোতালিব বিএসসি, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মো. হাফিজ উদ্দিন, গৌরীপুর পৌরসভার কাউন্সিলর মাসুদ মিয়া রতন, আ’লীগ নেতা আব্দুল্লাহ আল আমিন জনি, এখলাছ উদ্দিন নয়ন, কামরুল হাসান, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক হারুন অর রশিদ ফারুক, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নাজিমুল ইসলাম শুভ, তাঁতীলীগের উপজেলা কমিটির সভাপতি রানা আহমেদ কুদ্দুস, সাধারণ সম্পাদক আশরাফুল আলম রিয়াদ।
এছাড়াও বক্তব্য রাখেন পৌর তাঁতলীগের সভাপতি মাসুদ করিম সোহাগ, সাধারণ সম্পাদক, ইমরান হাসান প্লাবন, উপজেলা তাঁতীলীগের সহসভাপতি শাহরিয়ার হোসেন সাদ্দাম, একেএম তাজবিউল হাসান অভি, মো. রেজাউল করিম সুমন, মো. জহিরুল ইসলাম, সেলিম মিয়া, শফিকুল ইসলাম, শহীদুল ইসলাম, বাবুল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন, মো. রানা খান, মো. ফারুখ বাদশাহ্, অনিক সরকার, সাংগঠনিক সম্পাদক মো. শাহীন আলম, মো. রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহারিয়ার আরিফ, সদস্য আনোয়ার মুন্সি, মো. জাহাঙ্গীর আলম, বাপ্পি চন্দ্র সিং, পৌর তাঁতীলীগের সহসভাপতি সাজ্জত আল নূর, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাগর ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইমন আহমেদ, দপ্তর সম্পাদক আলাদিন ইসলাম শান্ত প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/ হাবিব




















