বুধবার দুপুরে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগদান উপলক্ষে বুড়িচং উপজেলা যুবলীগ নেতা ও উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো: বাছির খানের নেতৃত্বে দেড় শতাধিক মোটর সাইকেল নিয়ে একটি শোভাযাত্রা বের করে কুমিল্লা মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কুমিল্লা মহানগরীর কেন্দ্রীয় ঈদগা হয়ে দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত শান্তি সমাবেশে যোগদান করা হয়। এসময় শান্তি সমাবেশে অংশ গ্রহণ করেন বুড়িচং উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি জি এম এন জাকারিয়া, সাধারণ সম্পাদক এডভোকেট রেজাউল করিম খোকন, ষোলনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ বিল্লাল হোসেন,উপজেলা যুবলীগ। এসময় উপজেলা যুবলীগ, সকল ইউনিয়ন এর সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
০৮:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম :
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত
-
বুড়িচং সংবাদদাতা - প্রকাশিত : ০৮:১২:১৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩
- 138
ট্যাগ :
জনপ্রিয়





















