চট্টগ্রামের সাতকানিয়া কালিয়াইশ মাষ্টারহাটে আগুনে পুড়ে ৬টি দোকান পুড়ে ছাই। শনিবার
(১৭ ই জুন)ভোর রাত আনুমানিক ৩,৩০ ঘটিকায় বৈদ্যুতিক লাইন থেকে শর্ট সার্কিট হয়ে আগুনের সুত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, নুরুল ইসলাম মন্টু’র মুদি দোকান
সামশুল ইসলাম মেম্বারের চায়ের দোকান,
মোস্তাক মিয়ার চায়ের দোকান,ডাঃ ওমর আলীর চেম্বার, সিরাজ হাজীর দোকান, নজরুলের মুরগীর দোকান পুড়ে গেছে। আগুন লাগার খবর পেয়ে
ফায়ার সার্ভিসের কর্মী ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ থেকে ১২ লক্ষ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।
























