১০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

মধ্যরাতে আগুনে পুড়ল পোশাক কারখানা

গাজীপুর সদর উপজেলায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। বৃহস্পতিবার (২৯ জুন) দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার ভবানীপুর এলাকায় সোয়ান নীট কম্পোজিট কারখানার কাপড়ের গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শ্রীপুর ফায়ার সার্ভিস ইন্সপেক্টর আব্দুল মান্নান জানান, ভবানীপুর এলাকায় ভোর রাতে সোয়ান নীট কম্পোজিট কারখানার কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে কারখানা মালামালসহ কাপড় ও বিভিন্ন মেশিনারি পুড়ে যায়। মালিকের সাথে কথা বলে জানা যায় , কারখানাতে প্রায় ১০৫০ টন কাপড় মজুদ ছিল যা সব আগুনে পুড়ে গেছে। কারখানাতে থাকা অন্যান্য মেশিনারিও আগুনে পুড়ে যায়।

ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে তিনি বলেন, প্রায় ৬০-৭০ কোটি টাকার ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে বৈদ্যুতিক সংযোগে শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে।

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

মধ্যরাতে আগুনে পুড়ল পোশাক কারখানা

প্রকাশিত : ১১:২৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩