গত রবিবার, ২ জুলাই সাবেক সচিব মোছাঃ আছিয়া খাতুনকে দুর্নীতি দমন কমিশনের কমিশনার পদে নিয়োগ দিয়ে ১৩ জুন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। তিনি ২ জুলাই কমিশনার পদে যোগদান করেন। কমিশনের সম্মেলন কক্ষে দুদকের মাননীয় চেয়ারম্যান জনাব মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ ও কমিশনার (তদন্ত) মোঃ জহুরুল হক ফুল দিয়ে তাকে স্বাগত জানান। কমিশনের সম্মানিত সচিব মোঃ মাহবুব হোসেন, মহাপরিচালক, পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালক ও উপসহকারী পরিচালকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১ জুলাই দুদকের কমিশনার (অনুসন্ধান) ড. মোঃ মোজাম্মেল হক খানের মেয়াদ শেষ হয়। মোছাঃ আছিয়া খাতুন তার স্থলাভিষিক্ত হলেন।
বিজনেস বাংলাদেশ/ হাবিব























