০৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

দক্ষিণ আফ্রিকায় বিষাক্ত গ্যাসে ১৬ জনের মৃত্যু

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরের একটি বস্তিতে বিষাক্ত গ্যাসে ১৬ জনের মৃত্যু হয়েছে। বিষাক্ত নাইট্রেট অক্সাইড গ্যাস নি:সরণের এ ঘটনা ঘটে বুধবার, ৫ জুলাই। জোহানেসবার্গের পূর্বে বোকসবার্গের একটি অনুমোদনহীন বসতিতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে কয়েকজন নারী ও শিশু রয়েছে। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। সূত্র : বিবিসি

বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার পর শ্বাস বন্ধ হয়ে এসব লোক মারা যায়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। অবৈধ স্বর্ণ উত্তোলনকারীদের সঙ্গে এ দুর্ঘটনার সংযোগ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। পরিত্যক্ত স্বর্ণ খনি থেকে অবৈধভাবে সংগৃহীত আকরিক থেকে স্বর্ণ বের করতে এই নাইট্রেট অক্সাইড গ্যাস ব্যবহার করা হয়। স্থানীয় ভাষায় একে ঝামা ঝামাস বলা হয়।

বোকসবার্গের এঞ্জেলো বস্তিতে এই গ্যাস ভর্তি একটি সিলিন্ডার পাওয়া গেছে। বিস্ফোরিত স্থলের ১০০ মিটার ব্যাসার্ধের ভেতরে হতাহতদের পাওয়া গেছে। সেখানে উদ্ধার কাজ চলছে। ছয় মাস আগে বড় দিনের প্রাক্কালে জোহানেসবার্গে এক গ্যাস ট্যাংকার বিস্ফোরনে ৪১ জন নিহত হয়।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

দক্ষিণ আফ্রিকায় বিষাক্ত গ্যাসে ১৬ জনের মৃত্যু

প্রকাশিত : ১১:৩০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩