০৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

টাঙ্গাইলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

টাঙ্গাইলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আলমগীর মিয়া (৫২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাতটার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক খন্দকার সাদেকুর রহমান নিশ্চিত করেছেন।

আলমগীর মিয়া দেলদুয়ার উপজেলার হিংগানগর গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে। স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জেলায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় নতুন করে ২১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। চলতি বছরের জানুয়ারি মাস হতে আজ পর্যন্ত জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাড়িয়েছে ৩০২ জন। সুস্থ হয়েছেন ২৩৮ জন। বিভিন্ন হাসপাতাল চিকিৎসাধীণ আছেন ৬৪ জন।
নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় নয় জন, নাগরপুরে পাঁচ জন, মির্জাপুর, সখীপুর ও গোপালপুরে দুই জন রয়েছে ও মধুপুরে এক জন রয়েছেন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক খন্দকার সাদেকুর রহমান জানান, আলমগীর বুধবার বিকেলে তিনটার দিকে হাসপাতালে জ্বর নিয়ে ভর্তি হন। পরে পরীক্ষা নিরীক্ষার পর আলমগীর ডেঙ্গু জ্বরে আক্রান্ত বলে শনাক্ত হয়। বৃহস্পতিবার সকাল সাতটার দিকে তার মৃত্যু হয়।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

কুষ্টিয়া-১ আসনে নিরাপত্তা শঙ্কা: ১৩৫ কেন্দ্রের ৬৬টিই ঝুঁকিপূর্ণ

টাঙ্গাইলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

প্রকাশিত : ১১:৩৬:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩