০৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

পাপনের বাসায় জরুরি সংবাদ সম্মেলন, এসেছেন তামিমও

সম্মেলন ডেকেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ইস্যু তামিম ইকবাল। সংবাদ সম্মেলন থেকে জানানো হতে পারে তামিমের ওয়ানডে ক্যাপ্টেন্সি নিয়ে সিদ্ধান্ত। আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে অধিনায়ক তামিম থাকছেন কি-না জানা যেতে পারে সংবাদ সম্মেলনে।

সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে পাপনের বাসায় প্রবেশ করেছেন তামিম। ধারণা করা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে যাচ্ছে!

এর আগে বৃহস্পতিবার তামিম ও পাপনের মধ্যে একাধিকবার বৈঠক হয়েছে বলে সূত্র জানিয়েছে। এরপর সন্ধ্যায় বিসিবির মিডিয়া বিভাগ সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় সংবাদ সম্মেলন করার কথা জানান গণমাধ্যমকে।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :

চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পাপনের বাসায় জরুরি সংবাদ সম্মেলন, এসেছেন তামিমও

প্রকাশিত : ০৮:২৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩