১২:০৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

শেরপুর জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২২ হাজার ১শত ১টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমে শেরপুর সদর উপজেলা ও শ্রীবরদী উপজেলা সহ সমগ্র শেরপুর জেলাকে গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। ৯ আগষ্ট বুধবার সকালে এর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ উপলক্ষে শেরপুর সদর উপজেলা হলরুমে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খাইরুম, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল প্রমুখ।

উদ্বোধন অনুষ্ঠানে সুবিধাভোগীরা তাদের সুখের অনুভুতি ব্যক্ত করে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে অতিথিরা উপস্থিত উপকারভোগিদের মাঝে নিজ নিজ ঘরের চাবি ও কাগজপত্র তুলে দেন

এসময় সদর উপজেলার সকল পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

এর আগে শেরপুরের ৩ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনার পর বুধবার শেরপুর সদর উপজেলা এবং শ্রীবর্দী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করা হলো। ক শ্রেণির ৪র্থ ধাপে জেলায় মোট ১৮৭০ টি ভূমিহীন ও গৃহহীন মানুষকে ঘর উপহার প্রদান করা হলো

বিজনেস বাংলাদেশ/ একে

জনপ্রিয়

ফ্লাইটের আগে মদ্যপ অবস্থায় এয়ার ইন্ডিয়ার পাইলট আটক

শেরপুর জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৪:৪৭:১৮ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩