০১:৫৪ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬

কোচিং বন্ধে শিক্ষক বদলির পক্ষে প্রধান বিচারপতি

কোচিং বাণিজ্য বন্ধে তিন বছরের বেশি সময় রাজধানীর স্কুলে থাকা শিক্ষকদের বদলি করার পক্ষে মত দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

রবিবার রাজধানীর কয়েকটি সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের বদলি সংক্রান্ত এক মামলার শুনানিতে তিনি বলেন।

ঢাকায় ১০-১২ বছর ধরে আছেন এমন শিক্ষকদের অনেকেই কোচিং বাণিজ্য করছে – আদালত অ্যাটর্নি জেনারেল এ তথ্য জানানোর পর প্রধান বিচারপতি বলেন, কেন? ৩ বছর পর পর তো বদলি করার কথা।

প্রধান বিচারপতি আরো বলেন, এর জন্য তো মন্ত্রণালয়-অধিদফতর দায়ী। ঢাকার সরকারি বিদ্যালয়ে যে সকল শিক্ষকেরা ৩ বছরের বেশি সময় ধরে আছেন তাদের বদলি করে দিন।

তবে শিক্ষককে বদলি সংক্রান্ত এক মামলায় দুদকের আইনজীবী খুরশিদ আলম খান প্রধান বিচারপতির বক্তব্য প্রসঙ্গে বলেছেন, এটি মন্তব্য, আদেশ নয়।

ট্যাগ :

জনস্বার্থেই আদ্-দ্বীন হাসপাতাল নিয়ে সিদ্ধান্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী 

কোচিং বন্ধে শিক্ষক বদলির পক্ষে প্রধান বিচারপতি

প্রকাশিত : ০১:২৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৭ মে ২০১৮