০৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

সোনারগাঁয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার-২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৭ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ের মেঘনা নিউ টাউন এলাকা থেকে এ ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার কাশিয়ানী দক্ষিণপাড়া এলাকার মো: এনায়েত বিশ্বাস ওরফে লেবু বিশ্বাসের ছেলে মো: রুবেল বিশ্বাস (২৮) ও সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বুরুলিয়া এলাকার মোহাম্মদ লতিফের ছেলে মোহাম্মদ নাজমুল ওরফে সুজন হোসেন (১৯)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে বিপুল পরিমান ইয়াবার একটি চালান নিয়ে মাদক পাচারকারী চক্র ঢাকায় যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন ও সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলমের নেতৃত্বে
সোনারগাঁয়ের মেঘনা নিউ টাউন এলাকায় চেকপোষ্ট বসিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেল নারায়নগঞ্জ- শেখ বিল্লাল হোসেন এবং অফিসার ইনচার্জ সোনারগাঁ থানা মাহাবুব আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করে কক্সবাজার থেকে বিপুল পরিমান ইয়াবা নিয়ে একটি মাদক চক্র ঢাকা যাচ্ছে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, মাদক কারবারি চক্রের বাকি সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে। ধৃত মাদক কারবারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

সোনারগাঁয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার-২

প্রকাশিত : ০৪:৪৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩