১২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নৌকার বিকল্প নেই: শাহীন আহমেদ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নৌকার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা-২ আসনের নৌকা মনোনয়ন প্রত্যাশী, কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, শাহীন আহমেদ৷ গতকাল সোমবার (১৬সেপ্টেম্বর) বিকেলে কেরানীগঞ্জ উপজেলার তারানগর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত দ্বাদশ জাতীয় সংসদ নিবাচন উপলক্ষে মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন৷
শাহীন আহমেদ আর ও বলেন,বিএনপি জামাত দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে৷ লন্ডনে বসে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে৷ বিএনপির সকল ষড়যন্ত্র আমরা জনগণকে পাশে নিয়ে মোকাবিলা করবো৷ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলকে এগিয়ে আসতে হবে । বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে৷ এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রোরেল, পদ্ধাসেতু সহ দেশের সকল ক্ষেত্রে উন্নয়নের ছোয়া লেগেছে৷ আজ বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে৷ উন্নয়নের ধারা গতিশীল রাখতে আগামী জাতীয় সংসদ নিবাচনে সবাই নৌকা প্রতিকে ভোট দেবেন৷ আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন উন্নয়নের প্রতীক নৌকা প্রতীক নিয়ে আপনাদের মাঝে আসতে পারি৷ ঢাকা-২ আসনের জনগণের চাওয়া পাওয়ার কথা আমি যেন সংসদে গিয়ে বলতে পারি৷ আপনাদের সুখে দুখে পাশে ছিলাম আছি আগামীতেও থাকবো৷ তারানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মোশারফ হোসেন ফারুক, সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক, হাজী সাকুর হোসেন সাকু, ঢাকা জেলা আওয়ামিলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন খোকন, বাস্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আসকর আলী, কলাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তাহের আলী, কেরানীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, আলো বেগম, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামীলীগের সহ-সভাপতি, আব্দুল বারেক, ঢাকা জেলা দক্ষিণ যুব মহিলা লীগের সভাপতি, রেশমা জামান, শাক্তা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, সালাউদ্দিন লিটন, কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা সহ তারানগর ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ স্বেচ্ছাসেবকলীগ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ৷

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :

ভোটের দিন চলবে বাড়তি মেট্রো ট্রেন

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নৌকার বিকল্প নেই: শাহীন আহমেদ

প্রকাশিত : ০৮:০২:০৮ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩