আজ ১৭ সেপ্টেম্বর রোজ রবিবার শেরপুর সদর উপজেলা বাজিতখিলা ইউনিয়নের তাতালপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে”শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্প” এর আওতায় পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয় কর্তৃক শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ লংঘনের দায়ে ও বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ লংঘনের শেরপুর জেলার সদর উপজেলার তাতালপুর এলাকায় ০১টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সানাউল মোর্শেদ মহোদয়। মোবাইল কোর্টে ০৬ (ছয়) জন ব্যক্তিকে মোট ৬০০০/- টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব সুশীল কুমার দাস।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ





















