০৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

পৌরসভার শ্রেষ্ঠ মেয়র আলমগীর

পৌর এলাকায় বিভিন্ন উন্নয়ন কাজে বিশেষ ভূমিকা রাখায় টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীরকে জেলার শ্রেষ্ঠ ঘোষনা করা হয়েছে। রোববার স্থানীয় সরকার দিবসে তাকে জেলার ১১ টি পৌরসভার মধ্যে শ্রেষ্ঠ ঘোষনা করেন জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম।
এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শামীম আরা রিনি, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রাকিবুল হাসান রাসেল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন কার্যালয় সূত্র জানায়, প্রতি অর্থ বছর শেষে পৌরসভার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের উপরে মূল্যায়ন করা হয়। এর মধ্যে পৌরসভার পানি সরবরাহ, রাস্তা-ঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জন্ম-মৃত্যু নিবন্ধন, লাইসেন্স প্রদান, ট্যাক্স আদায়সহ বিভিন্ন ক্যাটাগরির উপর মূল্যায়ন করা হয়। সব মিলিয়ে টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর ১০০ নম্বরের মধ্যে ৯৬ নম্বর পেয়ে জেলায় প্রথম স্থান অর্জন করেছেন।
টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর বলেন, আমি মানুষের সেবা ও এলাকার উন্নয়নের জন্য মেয়র হয়েছি। আমার উন্নয়ন কর্মকান্ডের উপর সন্তুষ্ট হয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাকে জেলা শ্রেষ্ঠ নির্বাচন করায় আমি কৃতজ্ঞ। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকলের দোয়া ও সহযোগিতা চাই।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

পৌরসভার শ্রেষ্ঠ মেয়র আলমগীর

প্রকাশিত : ০৭:০০:০৭ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩