০৯:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

চাউলের দোকানে প্লাস্টিকের মোড়ক ব্যবহার করায় জরিমানা

সাতকানিয়ায় চাউলের দোকানে কৃত্রিম মোড়ক/প্লাস্টিকের মোড়ক ব্যবহার করায় জরিমানা করা হয়েছে।
জানা যায়, ১৮ সেপ্টেম্বর সোমবার বেলা ১২টায় সাতকানিয়া উপজেলার ডলুব্রীজ সংলগ্ন কোর্ট রোড এলাকায় নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মোড়ক যাচাই করা হয়। পণ্যে কৃত্রিম মোড়ক/প্লাস্টিকের মোড়ক ব্যবহার করার অপরাধে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর সুনির্দিষ্ট ধারায় জসিম এন্ড ব্রাদার্স কে ৫,০০০ মেসার্স আমানত ট্রেডার্স কে ৫,০০০ নুরুল ইসলাম কে ৩,০০০ ইবনে আমিন কে ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ৪ টি মামলায় সর্বমোট ১৮,০০০/-(আঠারো হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এসময় ব্যবসায়ীদেরকে পণ্যে কৃত্রিম মোড়ক বা প্লাস্টিকের মোড়ক ব্যবহার না করার জন্য সতর্কতা মূলক নির্দেশনা প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস।
উক্ত অভিযানে পাট ইন্সপেক্টর বাবুল চন্দ্র দাশ সহ পুলিশ বাহিনী ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন বলে জানান উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা ফয়সাল আমির।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

চাউলের দোকানে প্লাস্টিকের মোড়ক ব্যবহার করায় জরিমানা

প্রকাশিত : ০৪:০০:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩