নওগাঁর মান্দায় অগ্নিকান্ড প্রতিরোধে এবং ব্যবসায়ীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফায়ার সার্ভিসের গনসংযোগ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার সতীহাট বাজারে এ গনসংযোগ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সতীহাট বাজার বণিক সমিতির সভাপতি রশিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অগ্নিকান্ড প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্য রাখেন মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নূরুন্নবী।
এসময় সতীহাট বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক নাজিম উদ্দিন মন্ডল, কার্যনির্বাহী কমিটির সদস্য সুলতান আহমেদ, আব্দুর রাজ্জাক শেখ, সাইফুল ইসলাম, ফায়ার ফাইটার গোলাম কবির, সামাউন আলী সহ বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নূরুন্নবী বলেন, অনাকাঙ্খিত অগ্নিকান্ড প্রতিরোধে মান্দা ফায়ার সার্ভিস স্টেশন নিরলস কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় উপজেলার প্রতিটি বাজারে এ গনসংযোগ কার্যক্রম অব্যাহত রয়েছে।
বিজনেস বাংলাদেশ/একে




















