০৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা)-এর কান্ট্রি ডিরেক্টর কিম তাইয়ং।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপাচার্যের কার্যালয়ে কোইকা ডিরেক্টর এই সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান “Capacity Building of Universities in Bangladesh to Promote Youth Entrepreneurship” শীর্ষক পাইলট প্রকল্পের সার্বিক উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান পাইলট প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা প্রদানের জন্য কোইকার কান্ট্রি ডিরেক্টরকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই প্রকল্প দেশে দক্ষ উদ্যোক্তা তৈরিতে কার্যকর ভূমিকা রাখবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এক্ষেত্রে নেতৃত্ব দেবে।

এসময় অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ইনোভেশন, ক্রিয়েটিভিটি এন্ড এন্টারপ্রিনিউরশিপ সেন্টারের ভাইস- চেয়ারম্যান ইমেরিটাস অধ্যাপক ড. খন্দকার বজলুল হক এবং নির্বাহী পরিচালক সহযোগী অধ্যাপক মো. রাশেদুর রহমান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং উদ্ভাবনী দক্ষতা অর্জনের লক্ষ্যে কোইকার আর্থিক সহযোগিতায় এই পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ

প্রকাশিত : ০২:১৬:৫১ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩