সাতক্ষীরার শ্যামনগরে ধান খেতে বৈদ্যুতিক লাইন দিয়ে ইঁদুর মারার ফাঁদ পেতে সেই ফাঁদে মৃত্যু হলো কৃষকের। মৃত কৃষক হলেন, শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের উত্তর কদমতলা গ্রামের মৃত মোবারক গাজীর ছেলে শুকুর আলী গাজী (৫৮)।
৩০শে সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে এবং রাত ৯টার সময় কৃষক শুকুর আলী গাজী লাশ ধান খেত থেকে উদ্ধার করে তার পরিবার।
স্থানীয়রা জানা , গত কয়েক দিন যাবত ধান ক্ষেতে ইঁদুরের উৎপত বেড়ে যাওয়ায়। ধান গাছ বাঁচাতে কৃষক শুকুর আলী বৈদ্যুতিক তার দিয়ে ইঁদুর মারতে যেয়ে নিজেই মারাগেলেন। তারা আরও জানান ধানক্ষেতে একটা বৈদ্যুতিক বাল্ব না জ্বলায় তিনি চেক করার জন্য একটা টেস্টার হাতে নিয়ে বিলে যান।
মৃতের ছোট ছেলে রমজান গাজী (২২) বলেন, অনেক রাত হয়ে গেছে আব্বা যখন বাড়ি ফিরছে না, তখন আমি সব জায়গায় খুঁজতে থাকি। তখন কয়েকজন বলে তোমার আব্বা ধানক্ষেতের দিকে গেয়েছিলো সন্ধ্যার দিকে। তারপরে আমি একটা লাইক নিয়ে আব্বাকে খুঁজতে যাই, গিয়ে দেখি আব্বা বিলে পড়ে আছে সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসি।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, কদমতলা জেলেখালি, মুন্সিগঞ্জ গ্যারেজসহ এর আশপাশে অবৈধভাবে বৈদ্যুতিক তারের লাইন দিয়ে ইদুর মারার জন্য ফাঁদ পাতা হয় যায় খুবই ক্ষতিকর। এছাড়াও অবৈধভাবে সংযোগ নিয়ে ধান ক্ষেতে ছড়িয়ে ছিটিয়ে তার রাখে ইঁদুর মারার জন্য গত বছর একই ভাবে একজন কৃষক মারা যায় তারপরেও এলার লোকজন এইকাজ গুলো করে থাকে। বিদ্যুৎ সংযোগ দিয়ে ইদুর মারা বন্ধ করতে হবে তা না হলে আরও ক্ষতি হতে পারে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ধান ক্ষেতে বৈদ্যুতিক লাইন দিয়ে ইঁদুর মারার ফাঁদে কৃষকের মৃত্যুর ঘটনা ইডি মামলা হয়েছে এবং তাদেরকে সতর্ক করে দেওয়ার হয়েছে এ ধরনের কাজ যেন আর না করে।




















