০৮:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

নিরাপদ সড়ক উপহার দিতে সরকার খুবই আন্তরিক-সড়ক সচিব

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী বলেছেন, চালকদের সড়ক আইনের প্রতি গুরুত্ব দিতে হবে। সামান্য ভুলের কারণে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে। অপেশাদার চালকরা মাত্র এক-দুইজন যাত্রী নিয়ে ড্রাইভিং করেন। কিন্তু পেশাদার চালকরা অনেক যাত্রী নিয়ে ড্রাইভিং করেন। তাই অনেকগুলো জীবনের ঝুঁকি একজনের উপর নির্ভর করে। তাই চালকরা সড়ক আইন মেনে চললে দেশকে পরিবহন ক্ষেত্রে আরও এগিয়ে নেয়া সম্ভব হবে।

নিরাপদ সড়ক উপহার দিতে সরকার খুবই আন্তরিক। বিআরটিএ’র সব সেবা একযোগে পেতে কাজ চলছে। ইতোমধ্যে দেশবাসী সুফল পেতে শুরু করেছে। নিরাপদ সড়কের জন্য সকলের আইন মেনে চলতে হবে।

১ অক্টোবর রবিবার চট্টগ্রাম সার্কিট হাউজে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের কার্যক্রম ও সেবা প্রদান এবং তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি সড়ক নিরাপত্তামূলক নানা সচেতনতা এবং সড়ক পরিবহন আইন সম্পর্কে নানা পরামর্শ দেন।

এর আগে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিআরটিএ কার্যালয়ের বিভিন্ন শাখা পরিদর্শন করেন।

এসময় তিনি কিউ ম্যানেজমেন্টকে আরও উন্নত করার পাশাপাশি বিআরটিএ’তে আগত মহিলা সেবাপ্রার্থীদের জন্য মহিলা টয়লেট করার বিষয়ে নির্দেশনা প্রদান করেন। এছাড়া একই দিনে ড্রাইভিং লাইসেন্স প্রদান প্রক্রিয়াটি প্রচার প্রসারের বিষয়ে কার্যকরী পদক্ষেপ নিতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স প্রার্থী নিজেই যেন কার্যালয়ে এসে সেবা গ্রহণ করে এবং কোন তৃতীয় ব্যক্তির শরনাপন্ন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

এসময় সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আতাউর রহমান, বিআরটিএ চট্টগ্রাম বিভাগের পরিচালক মো. শফিকুজ্জামান ভূঁঞা, বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মিশকাতুল তামান্না, মো. কামরুল হোসেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জামিউল হিকমা, বিআরটিএ’র উপ-পরিচালক মো. তৌহিদুল হোসেন, সহকারী পরিচালক রায়হানা আক্তার উর্থী, আতিকুর রহমান, মো. ওমর ফারুক, সড়ক ও জনপথ বিভাগ চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা, বিআরটিসি ট্রাক ডিপোর ব্যবস্থাপক মফিজুর রহমান, বাস ডিপোর ব্যবস্থাপক জুলফিকার আলীসহ সড়ক বিভাগের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

নিরাপদ সড়ক উপহার দিতে সরকার খুবই আন্তরিক-সড়ক সচিব

প্রকাশিত : ০৭:৫০:৫৮ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩