০৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

মনুপত্রের সঙ্গে চবির আইন বিভাগের চুক্তি স্বাক্ষরিত

আইনসংক্রান্ত তথ্যের ওয়েবসাইট মনুপত্রের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে সই করেন আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন চৌধুরী ও মনুপত্রের বাংলাদেশ প্রতিনিধি মিরাজ আহমেদ।

মঙ্গলবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে মনুপত্রের প্রতিনিধিদের উপস্থিতিতে আইন বিভাগের সভাপতির সভাকক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হত।

এই চুক্তির মাধ্যমে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, যুক্ররাজ্যসহ বিভিন্ন দেশের সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের রায়সমূহ সহজেই ডাউনলোড ও গবেষণার কাজে ব্যবহার করতে পারবেন।

এছাড়াও আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত ও আন্তর্জাতিক অপরাধ আদালতসহ অন্যান্য আন্তর্জাতিক আদালতের রায়সমূহের ক্ষেত্রেও এ সুবিধা পাবেন এবং গবেষণায় তথ্যপ্রাপ্তির সহজিকরণের পাশাপাশি র‍্যাংকিংয়ে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হলো বলে সংশ্লিষ্টরা আশা পোষণ করছেন।

এসময় আরও উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুক, আইন বিভাগের অধ্যাপক ড. মঈন উদ্দীন, সহকারী অধ্যাপক সাঈদ আহসান খালিদ, আইনুন জারিয়াহ্ ও ফয়সাল বিন মনির জনি।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন চৌধুরী বলেন, এই চুক্তির মাধ্যমে শিক্ষার্থীরা তাদের বহুল প্রতীক্ষিত ডাটাবেজটি ব্যবহারের সুযোগ পেলো। শিক্ষার্থীরা ডেটাবেজটি ব্যবহার ও গবেষণায় এগিয়ে আসলে এ চুক্তিটি ফলপ্রসূ হবে।

আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল আল ফারুক বলেন, এ চুক্তির মাধ্যমে আমাদের আইনের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচিত হলো। এখন থেকে তারা যেকোন কেইস স্টাডি করতে পারবে। আমরা যদি আইনের বিষয়গুলো গভীরভাবে অধ্যায়ন করতে চাই তাহলে সুপ্রিমকোর্টের রায়গুলো দরকার হয়। এখন কম্পিউটার ল্যাবে এসব তথ্যে প্রবেশাধিকার পাওয়া যাবে। এতে আইন শিক্ষার গুণগত মান বাড়বে হলে আশা করছি।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

মনুপত্রের সঙ্গে চবির আইন বিভাগের চুক্তি স্বাক্ষরিত

প্রকাশিত : ০৭:২০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩