০৮:১২ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

ট্রেন চলাচল করবে নিচ দিয়ে, ওপর দিয়ে হাতি

দক্ষিণ চট্টগ্রামের দোহাজারী-কক্সবাজার নবনির্মিত রেললাইন যাচ্ছে লোহাগাড়া উপজেলার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকার ১০ কিলোমিটার জুড়ে পাহাড়ের মাঝ দিয়ে। এতে বন্যপ্রাণী চলাচলের জন্য নির্মাণ করা হয়েছে “এলিফ্যান্ট ওভারপাস” এটি এশিয়ায় সর্বপ্রথম বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। এতে ওভারপাসের উপর দিয়ে হাতি ও নিচ দিয়ে ট্রেন চলাচল করবে। রেললাইনের কারণে বন্যপ্রাণী চলাচলে যেন কোনো বাধা সৃষ্টি না হয়, এজন্য তৈরি করা হয়েছে ‘এলিফ্যান্ট ওভারপাস’।

জানা যায়, এলিফ্যান্ট ওভারপাস’ নির্মাণের জায়গা নির্ধারণে জন্য এশিয়ার উন্নয়ন ব্যাংকের (এডিবি) বন্যপ্রাণী সংরক্ষণ দল প্রায় দুই বছর কাজ করেছেন। ভারত-বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে যাতায়াত করা এশিয়ান প্রজাতির হাতি সবচেয়ে বেশি চলাচল করে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকা দিয়ে। ওভারপাস দিয়ে হাতিরা এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাতায়াত করতে পারবে। অপরদিকে অভয়ারণ্য এলাকার বন্যপ্রাণীরা যাতে রেললাইনে আসতে না পারে তার জন্য নির্মাণ করা হয়েছে দুপাশে বাউন্ডারি ওয়াল।
ওভারপাসের উপরে লাগানো হয়েছে হাতির পছন্দের কলা, বাঁশসহ প্রায় ৪১ প্রজাতির ফলজ ও বনজ
গাছ। যার ফলে এই ওভারপাস দিয়ে যাতায়াতে আকৃষ্ট হবে বন্যহাতির দল। চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মো. মাহমুদ হোছাইন জানান, বন্যহাতির দল যেই করিডোর দিয়ে বেশি যাতায়াত করে, সেখানেই এলিফ্যান্ট ওভারপাস নির্মাণ করা হয়েছে। মূলত অভয়ারণ্যের বন্যহাতিসহ অন্যান্য প্রাণীরা ওভারপাস ও আন্ডারপাস দিয়ে যাতায়তে অভ্যস্ত না। সেহেতু রেললাইন এড়িয়ে বিকল্প পথ দিয়ে চলাচল করতে একটু সময় লাগবে তাদের। রেললাইনের কাজ শুরুর পর থেকে বন্যহাতির চলাচল আগের তুলনায় অনেকটা কমে গেছে।

এদিকে, গত ২৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে নির্মিত এলিফ্যান্ট ওভারপাস পরিদর্শন করেছেন। এ সময় তিনি জানিয়েছেন, প্রকৃতি ও পরিবেশ সবকিছু বিবেচনা করে এলিফ্যান্ট ওভারপাস নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফিজিক্যালি স্ট্যাডিতে ন্যাচারালি ওই জায়গা দিয়েই বন্যহাতি যাতায়াত করে। তাই তাদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ওই স্থানে এলিফ্যান্ট ওভারপাস নির্মাণ করা হয়েছে। এশিয়ার কোনো দেশে বন্যপ্রাণীর জন্য এমন উদ্যোগ নেয়া হয়নি।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

ট্রেন চলাচল করবে নিচ দিয়ে, ওপর দিয়ে হাতি

প্রকাশিত : ০৪:৪৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩