০৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

ইসরায়েলে আটকে পড়া অভিনেত্রী ভারতে ফিরছেন

ইসরায়েলে আটকে পড়া বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা অবশেষে ভারতে ফিরছেন। এ অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছেন তার টিমের সদস্যরা।

টিমের সদস্যদের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানিয়েছে, নিরাপদে ইসরায়েলের বিমানবন্দরে পৌঁছেছেন নুসরাত ভারুচা। খুব শিগগির এক ফ্লাইটে ভারতের উদ্দেশ্যে রওনা হবেন এই অভিনেত্রী। নিরাপত্তার কথা বিবেচনা করে বিস্তারিত তথ্য জানাননি সংশ্লিষ্টরা।

হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গত ৭ অক্টোবর ইসরায়েলে যান অভিনেত্রী নুসরাত ভারুচা। গতকাল সকালে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ইসরায়েলে ব্যাপক রকেট হামলা চালায়। ইসরায়েল পাল্টা হামলা চালানো শুরু করে ফিলিস্তিনের গাজায়। এ পরিস্থিতিতে ইসরায়েলে আটকা পড়েন নুসরাত ভারুচা।

এর আগে নুসরাত ভারুচার টিমের এক সদস্য বলেন, ‘শনিবার (৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় তার (নুসরাত ভারুচার) সঙ্গে ফোনে যোগাযোগ করতে সক্ষম হয়েছিলাম। ওই সময়ে তিনি জানান, একটি ভবনের বেজমেন্টে তিনি নিরাপদে রয়েছেন। তারপর আর তার সঙ্গে যোগাযোগ করতে পারিনি।’

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

ইসরায়েলে আটকে পড়া অভিনেত্রী ভারতে ফিরছেন

প্রকাশিত : ০৩:০৮:৫০ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩