০৯:০৫ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

জামালপুরে মৃত আসামীকে জীবিত উদ্ধার করলো পুলিশ

জামালপুরে একটি হত্যা মামলায় আসামী মো: ওসমান আলী কে আদালতের নথিতে মৃত দেখালেও জীবিত উদ্ধার করে আটক করেছে ইসলামপুর থানা পুলিশ। বুধবার রাত সাড়ে ৮ টায় পুলিশ সুপার মো: কামরুজ্জামান তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন।

জানা যায় ২০১২ সালের ১৯ আগষ্ট জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মুন্নীয়ারচর এলাকার মোঃ বাচ্চু ফকিরের ছেলে মো: ওসমান আলী তার স্ত্রী লাকী বেগমের কাছে এক হাজার টাকা চাইলে তার স্ত্রী দিতে অপারগতা প্রকাশ করলে কথা-কাটাকাটির এক পর্যায়ে কৌশলে বাড়ির পাশে গোয়াল ঘরের কাছে নিয়ে লাকি বেগমের পেটে ক্রমান্বয়ে ছুরিকাঘাত করে হত্যা করে।

এ ঘটনায় নিহত লাকির পিতা আব্দুর রহিম বক্স বাদী হয়ে ইসলামপুর থানায় এটি হত্যা মামলা দায়ের করে। আসামী পলাতক থাকায় পুলিশ মামলা তদন্ত করে মো: ওসমান আলীর বিরুদ্ধে ৩০২ ধারায় আদালতে অভিযোগ পত্র দেয়। বিচার চলাকালীন সময়ে আসামী পক্ষ আদালতে জানায় ২০১৭ সালের ১০ এপ্রিল আসামী ওসমান কিডনি রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে।

দীর্ঘ ৬ বছর যাবত আসামী ওসমান এলাকায় মৃত্যু বরণ করেছে এই তথ্যও পায় পুলিশ। কিন্তু ইসলামপুর থানা পুলিশ আসামীর মৃত্যুর বিষয়টি আমলে না নিয়ে তার অবস্থান সনাক্তের জন্য বিভিন্ন মাধ্যম ও তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার বিকাল ৫ টার দিকে ইসলামপুর থানা পুলিশ গাইবান্ধা জেলার সাঘাটা থানার সীমান্তবর্তী দুর্গম যমুনা নদীর চরে অভিযান পরিচালনা করে আসামি ওসমানকে আটক করে। আসামিকে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে রাতেই আদালতে সোপর্দ করা হবে।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

জামালপুরে মৃত আসামীকে জীবিত উদ্ধার করলো পুলিশ

প্রকাশিত : ১২:৪৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩