০৩:০১ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬

ট্রাক খাদে পড়ে ৩ শ্রমিক নিহত

শরীয়তপুর সদর উপজেলায় ধান ভ‌র্তি একটি ট্রাক খাদে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। এসময় আরো ছয়জন আহত হন। আহতদেরকে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শরীয়তপুর সদর পৌরসভার ৬নং ওয়া‌র্ডের কানার বাজার সংলগ্ন খেল‌সি এলাকায় শ‌নিবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা শ্রমিকরা হলেন- রহমত হো‌সেন (৪০), নাঈম হো‌সেন (২৫) ও ইদ্রিস (৬০)। আর আহতরা হলেন- হা‌মেদ (৩৫), র‌বিউল ইসলাম (১৯), ইসমাইল (৩০), মা‌লেক (৬০), শ‌রিফুল (৪০) ও খাইরুল ইসলাম(৩০)। হতাহতরা সবাই সাত‌ক্ষীরা জেলার আশাস‌নি উপ‌জেলার চেতুয়া এলাকার বা‌সিন্দা।

শরীয়তপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিয়াজ আহাম্মেদ বলেন, শরীয়তপুর সদর উপ‌জেলার কানার বাজার থে‌কে ২০০ বস্তা ধানসহ ১২ জন শ্রমিক নিয়ে একটি ট্রাক সাত‌ক্ষীরা যাচ্ছিল। শরীয়তপুর সদর পৌরসভার ৬নং ওয়া‌র্ড কানার বাজার সংলগ্ন খেল‌সি এলাকার সড়কে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই তিনজন মারা যান।

তিনি বলেন, ট্রাকের নিচ থেকে কাদা সরিয়ে প্রথমে একজনের এবং পরে বাকি দুই জনের মরদেহ উদ্ধার করা হয়।

১২ জন শ্রমিক সাত‌ক্ষীরা থে‌কে ধান কাট‌তে শরীয়তপুরের আচুড়া গ্রা‌মের বাবু ঢালীর বা‌ড়িতে যান। ধান কাটা শেষ ক‌রে শ‌নিবার রা‌তে শরীয়তপু‌রের কানার বাজার থে‌কে ট্রা‌কে ক‌রে ধান নি‌য়ে সাত‌ক্ষীরার উদ্দেশে যাচ্ছিল। পথের মধ্যে এ দুর্ঘটনা‌ ঘ‌টে।

ট্যাগ :

ট্রাক খাদে পড়ে ৩ শ্রমিক নিহত

প্রকাশিত : ১০:০৮:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ জুন ২০১৮