বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, আইজিপি ও বেসামরিক প্রশাসনসহ সকলের দায়িত্ব হবে সুষ্ঠ, সুন্দর ও সকলের নিকট গ্রহণযোগ্যপূর্ণ নিরপেক্ষ নির্বাচন। সেই সব লক্ষ্য নিয়ে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। যত ষড়যন্ত্র হোক, যত আন্দোলন সংগ্রাম হোক, সেটি আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করবো। অতিতেও আমরা করেছি, আগামী দিনেও করবো। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, তারা খুবই দক্ষ, খুবই সক্ষম, খুবই সুশৃঙ্খলা। বুধবার বিকেলে টাঙ্গাইলের সার্কিট হাউজে কৃষিমন্ত্রী এ কথা বলেন।
কৃষিমন্ত্রী বিএনপি উদ্দেশ্য করে বলেন, ১৫ সালের পর থেকে বিএনপি তেমন কোন আন্দোলন করতে পারে নাই। হরতাল অবরোধের নামে ৯০ দিন দেশকে একটা অচল করে দেয়ার চেষ্টা করেছিলো। তারা গাড়িতে আগুন দিয়েছিলো। শত শত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, রেল লাইন তুলেছে। স্কুল কলেজ ধ্বংশ করেছে। তার পরেও সরকার টিকে আছে। তারপরও আমরা গণভবনে আছে, প্রধানমন্ত্রী গণভবনন থেকে দেশ পরিচালনা করছে।
তিনি বলেন, আমি বিএনপির সাথে সমঝোতার কোন সুযোগ দেখি না। বিএনপি আসতে চাই আসতে পারে। এখন সময় আছে তাদের শুভ বুদ্ধির উদয় হবে। তার আন্দোলক করে সরকারেন পতন করবে এটা কোন ভাবেই আমি বিশ্বাস করি না।
তিনি আরও বলেন, বিদেশী শক্তিদেরও এ দেশে অনেক জাতীয় স্বার্থ রয়েছে, ব্যবসা অর্থনীতি। তারা সময় সময় চাপের মুখে রাখতে চায়। ভূরাজনৈতিক পেক্ষাপট, সেটাও দেখতে হবে। চায়না, ভারত পাকিস্তান এই যে এদের স্বার্থ গুলো। এছাড়াও পশ্চিমা বিশ্ব, তারা চায় বাংলাদেশ থেকে তাদের স্বার্থ যেনো রক্ষিত হয়। ভূরাজনৈতিক লক্ষ্য অর্জনে বাংলাদেশ যেনো তাদের সাথে থাকে। আওয়ামী লীগ সব সময় নিরপেক্ষ। কারো সাথে শত্রæতা নয়। বঙ্গবন্ধুর এই নীতি থেকে আমরা সরে যাইনি। বাংলাদেশকে কেউ তাদের স্বার্থে ব্যবহার করবে, এটা কোন দিনই পারবে না। যত রকমের সেকশনই দিক না কেন, জেলা জুলুমের ভয় দেখায় কেনো। আওয়ামী লীগের নেতা কর্মীরা জেল জুলুম দেখে ভয় পায় না, আমরা তো জেলেও গিয়েছি। তারপরও কোন চাপের মুখে আমরা নতি স্বীকার করবো না। পৃথিবীর কোথাও তত্ত¡াবধায়ক সরকার নেই। জাপান, ভারত, শ্রীলংঙ্কা, অ্যামেরিকা, কোথাও তত্ত¡াবধায়ক সরকার নেই।
পরে তিনি টাঙ্গাইল সদর আওয়ামী লীগের জনসভায় যোগ দেন। বাগবাড়ী চৌবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে জনসভায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম, সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী, সংসদ সদস্য আতাউর রহমান খান, সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, সংসদ সদস্য ছোট মনির।
এসময় আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগি অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















