১২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

সীতাকুণ্ডে দীর্ঘ ১৪ বছর পর ধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামী আটক

চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত এক পলাতক আসামীকে দীর্ঘ ১৪ বছর পর আটক করেছে র‌্যাব-৭,চট্টগ্রাম।
শুক্রবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার ৫নং বাড়বকুণ্ড ইউনিয়নের উত্তর মাহমুদাবাদ এলাকা থেকে তাকে আটক করেছে র‌্যাব। আটককৃত আসামী হলেন, চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার বাড়বকুণ্ড ইউনিয়নের উত্তর মাহমুদাবাদ এলাকার জাহাঙ্গীর আলমের পুত্র আমিরুল ইসলাম প্রকাশ রাসেল(৪২)। উল্লেখ্য যে, গত ২০০৯ সালে ঐ নারী (২৬) ধর্ষিত হওয়ার প্রেক্ষিতে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ১৪(১০)০৯, জিআর নং-২৪৪/০৯, ধারা-নারী ও শিশু নির্যাতন ও দমন আইন ২০০০ (সংশোধিত/০৩) এর ৭/৯(১)/৩০। পরবর্তীতে মামলার তদন্ত শেষে পুলিশ আসামীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। উক্ত অভিযোগপত্রের ভিত্তিতে বিজ্ঞ আদালত বিচারকার্য চলাকালীন সময়ে আসামী আমিরুল ইসলাম প্রকাশ রাসেল পলাতক থাকায় গত ২০১৩ সালে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। এব্যাপারে র‌্যাব-৭, চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শরিফউল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘ ১৪ বছর পর ধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামী রাসেল কে সীতাকুণ্ডের মাহমুদাবাদ এলাকা থেকে আটক করা হয়েছে। তিনি আরো জানান, আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে উক্ত ধর্ষণ মামলার এজাহার নামীয় পরোয়ানাভুক্ত পলাতক আসামী এবং আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে দীর্ঘ ১৪ বছর চট্টগ্রাম মহানগরীসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে সর্বশেষ সীতাকুণ্ড থানাধীন নিজ বাড়ীতে অবস্থান করছিল। আটককৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

সীতাকুণ্ডে দীর্ঘ ১৪ বছর পর ধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামী আটক

প্রকাশিত : ০৭:৪০:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩