বর্তমান আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর সিরাজগঞ্জের গ্রাম থেকে শহর সব ক্ষেত্রে অভূর্তপূর্ব উন্নয়ন হয়েছে, এর মধ্যে সিরাজগঞ্জ বিএডিসি কৃষিখাতে ২০০৯ থেকে ২০২২ সাল পর্যন্ত এই ১৪ বছরে জেলায় সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে । কৃষিক্ষেত্রে অসংখ্য কাজ করা হয়েছে এবং কিছু কাজ চলমান আছে।
বিএডিসি অফিসসূত্রে জানা যায়, জেলায় প্রায় ৯১৩ কিলোমিটার সেচনালা ও বিদ্যুতিক লাইন নির্মাণের ফলে প্রায় ২১ হাজার ৯শত ৯১ হেক্টর কৃষি জমি কৃষির আওতায় এসেছে। যা থেকে জেলায় প্রায় ৮৭৯৬৪ টন ফসল এখন বেশি উৎপাদিত হচ্ছে। জেলায় মোট আবাদ যোগ্য কৃষি জমির পরিমান ১ লক্ষ ৮৩ হাজার ৬ শত ৩০ হেক্টর।
বিএডিসি উল্লেখযোগ্য কাজ গুলোর মধ্যে রয়েছে : সেচকৃত এরিয়া(হেক্টর), খাস মৌজার ১১২.৫ কিলোমিটার খাল পুনঃখনন, ফলে ৩৩৭৫ হেক্টর জমি কৃষির আওতায় এসেছে ও গণকূ স্কীমের আওতায় ভূ-গর্ভস্থ ৬৬০ কি: মি: সেচনালা নির্মাণের ফলে ১৫৮৪০ হেক্টর জমি কৃষির আওতায় এসেছে এবং সোলার স্কীমে ০.৫ কিউসেক এলএলপি ভূ-গর্ভস্থ ২.৪ কিলোমিটার সেচনালা নির্মাণের ফলে ২৮.৮০ হেক্টর , সোলার স্কীমে ১ কিউসেক এলএলপি ভূ-গর্ভস্থ ৪ কিলোমিটার সেচনালা নির্মাণের ফলে ৪৮ হেক্টর , পানাসি সোলার স্কীমে ১.৫ কিউসেক এলএলপি ভূ-গর্ভস্থ ১৫ কিলোমিটার সেচনালা নির্মাণের ফলে ১৮০ হেক্টর , ১ কিউসেক এলএলপি ভূ-গর্ভস্থ ৬৯ কিলোমিটার সেচনালা নির্মাণের ফলে ৮২৮ হেক্টর , ২ কিউসেক এলএলপি ভূ-গর্ভস্থ ২৮ কিলোমিটার সেচনালা নির্মাণের ফলে ৬৭২ হেক্টর , ৫ কিউসেক এলএলপি ভূ-গর্ভস্থ ১৮ কিলোমিটার সেচনালা নির্মাণের ফলে ৪৩২ হেক্টর , ১৫ টি হাইড্রোলিক স্ট্রাকচার সেচনালা নির্মাণের ফলে ৪৮ হেক্টর , ৪ কিলোমিটার জলাবদ্ধতা নিষ্কাশন অবকাঠামো নির্মাণের ফলে ৫৮৭ হেক্টর কৃষি জমি কৃষির আওতায় এসেছে।
অফিস সূত্রে আরও জানা যায়, জেলায় যে সমূস্ত জমিতে বছরের অধিকাংশ সময় পানিতে ডুবে থাকত। স্থানীয় সংসদ সদস্যদের সাথে নিয়ে, বিএডিসি অফিসের খননের ফলে এখন তিন ফসলি জমি পরিণত হয়েছে।
সিরাজগঞ্জ বিএডিসি বিভাগের নির্বাহী প্রকৌশলী — জানান, সারা দেশের ন্যায় সিরাজগঞ্জেও বর্তমান সরকার ব্যাপক উন্নয়ন কাজ করেছে এবং বর্তমানে আরও বেশ কিছু কাজ চলমান আছে। । জেলায় প্রায় ৪৮ কোটি ৯৩ টাকা ব্যয়ে প্রায় ১ হাজার ১৮ কিলোমিটার সেচনালা ও বিদ্যুতিক লাইন নির্মাণের ফলে প্রায় ২২ হাজার ৯শত ৯১ হেক্টর কৃষি জমি কৃষির আওতায় এসেছে। যা থেকে জেলায় প্রায় ৯৬ হাজার ৯ শ ৬৪ টন ফসল এখন বেশি উৎপাদিত হচ্ছে।
সিরাজগঞ্জ জেলা আ.লীগের সভাপতি কেএম হোসেন আলী হাসান জানান, সিরাজগঞ্জে কৃষিক্ষেত্রে বিএডিসির মাধ্যমে অসংখ্য কাজ করা হয়েছে এবং কিছু কাজ চলমান আছে। আশা করি দ্রুতই বাকি কাজ সম্পূর্ণ হবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















