“আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বিশ্বের ন্যায় বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে দিনাজপুরে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দিনাজপুর এর আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৩ পালিত হয়েছে। ১৫ অক্টোবর রবিবার সকাল ১১টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বর হতে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সাবান দিয়ে হাত ধুয়ে কর্মসূচীর উদ্বোধন করা হয়। এরপর দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুরের অতিরিক্ত ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোহাম্মদ নুর-এ-আলম। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মোঃ জিন্নাহ আল মামুন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রমিজ আলম। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এ.এন মোঃ নাইমুল এহসান এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দিনাজপুর সদর উপজেলার সহকারী প্রকৌশলী মোঃ মঞ্জুরুল ইসলাম। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, স্কুলের শিক্ষকগণ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন এনজিও প্রতিনিধিবৃন্দ প্রমুখ।
০১:০৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
-
মোঃ ওয়াহেদুর রহমান , দিনাজপুর - প্রকাশিত : ০৭:২৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
- 47
ট্যাগ :
জনপ্রিয়






















