কেরানীগঞ্জে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন কেরানীগঞ্জ উপজেলা নিবাহী অফিসার মোহাম্মদ ফয়সল বিন করিম৷ শনিবার সন্ধার পর শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি দেখতে কেরানীগঞ্জের বেশ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন৷ আজ শুভ মহালয়ার মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে৷
সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনের সময় তিনি মন্ডপগুলোতে কোন সমস্যা আছে কি না এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির খোঁজ খবর নেন। এ সময় এলাকার হিন্দু ধর্মাবলম্বী নেতা ও আগত ভক্তবৃন্দেরও সার্বিক খোঁজ-খবর নেন এবং তাদের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ফয়সল বিন করিম বলেন, ‘শারদীয় দূর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে আজ আপনাদের মাঝে এসেছি। সরকারি নির্দেশনা মেনে চলবেন। রাত ১০ টার পর কোন প্রকার বাদ্যযন্ত্র বাজানো যাবে না৷ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা বসানো হয়েছে৷ তিনি সকলকে শারদীয় দুর্গোৎসব এর শুভেচ্ছা জানিয়েছেন৷
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















