০৮:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

লোহাগাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সরকারি খাস জায়গা উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ গৌড়স্থান গজারিয়া দিঘীর পূর্ব পার্শ্বে পাঁকা সড়কস্থ সরকারি খাস জায়গায় অবৈধভাবে দোকানঘর নির্মাণ করার খবর পেয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল।

এসময় প্রায় ০.৪০ একর খাস জমি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৮০ লক্ষ টাকা।অন্যদিকে একইদিন গৌড়স্থান সিকদার পাড়া নামক এলাকায় ০.২০ একর খাস জমি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তথা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নাজমুন লায়েল জানান, উপজেলার পুটিবিলা গৌড়স্থান গজালিয়া দিঘীর পুর্ব পার্শ্বে এলাকায় সরকারি খাস জায়গা দোকান ঘর নির্মাণ করায় উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ স্যারের নির্দেশে উক্ত এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করে প্রায় ৪০ একর খাস জমি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৮০ লক্ষ টাকা এবং একই ইউনিয়নে সিকদার পাড়া নামক এলাকায় ২০ একর খাস জমি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা। সরকারি খাস জমিতে বিধি বহির্ভূতভাবে যারা ঘর ও স্থাপনা নির্মাণ করেছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে তা সরিয়ে ফেলতে বলা হয়েছে।জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

অভিযানকালে লোহাগাড়া উপজেলা ভূমি অফিসের কানুনগো মিজানুর রশিদ, চুনতি ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মোঃ ইদ্রিস,লোহাগাড়া থানার এসআই নয়ন, স্থানীয় ইউপি সদস্য মোঃ ইকবালসহ আনসার বাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

লোহাগাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সরকারি খাস জায়গা উদ্ধার

প্রকাশিত : ০৭:১৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩