ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেন, আমি অত্যন্ত আনন্দিত। কারণ আওয়ামী লীগ যে অসম্প্রদায়িক বাংলাদেশের কথা বলে তার দৃষ্টান্ত হলো আনোয়ারা-কর্ণফুলী। আপনারা আমরা সবাই এক, এই দেশ আমাদের, এই স্বাধীনতার অর্জন আমাদের।
স্মৃতিচারণ করে মন্ত্রী বলেন, ১৯৭৫ সালের পর থেকে হিন্দু-মুসলিমের সোহার্দপূর্ণ সম্পর্ক কমে গেছিলো। জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর থেকে তিনি অসম্প্রদায়িক চেতনাকে ধ্বংস করে মানুষকে ভাগ করে ফেলেছে। তিনি বই পুস্তকে দীর্ঘদিন হিন্দু ধর্মলাম্বীদের নিয়ে বিভিন্ন মিথ্যা কথা প্রচার করতে থাকে। বিএনপি-জামাত ক্ষমতায় থাকা অবস্থায় আনোয়ারায় হিন্দুদের উপর তাণ্ডব চালানো হয়েছে। তখনই আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এই উপজেলার সব ধর্মের মানুষ ভালো থাকতে পারার পরিবেশ তৈরি করবো।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) আনোয়ারা উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে উপজেলার পূজা মন্ডপে ভোগ্যপন্য ও মন্ত্রীর ব্যক্তিগত পক্ষ থেকে অনুদান বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে, উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য এস এম আলমগীর চৌধুরী, ভূমিমন্ত্রীর একান্ত সহকারি সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম, ভূমিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী অ্যাড. ইমরান হোসেন বাবু,
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক নোয়াব আলী, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক বোরহান উদ্দীন চৌধুরী মুরাদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক অনুপম চক্রবর্তী বাবু, শ্রমিক লীগের সহ-সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ সৈয়দসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং পূজা উদযাপন কমিটির প্রতিটি ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















